‘প্রিয় মালতী’র পর নতুন সিনেমা নিয়ে ফিরছেন নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। তাঁর ‘আবার দেখা হলে’ সিনেমায় প্রথমবার জুটি হচ্ছেন সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। ২০২৭ সালের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
২০১৮ সালে আফরান নিশোর বিপরীতে ‘একটাই আমার তুমি’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু কেয়া পায়েলের। প্রথম নাটকে পারিশ্রমিক পেয়েছিলেন ১০ হাজার টাকা। বর্তমানে প্রতিটি নাটকে অভিনয়ের জন্য নিচ্ছেন দেড় লাখ টাকা।
সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডা ও হেনস্তার অভিযোগকে কেন্দ্র করে চট্টগ্রামে প্রতিবাদের মুখে পড়েছেন অভিনেত্রী পরীমনি। সাংবাদিক সংগঠনগুলোর বয়কটের ঘোষণার পর আগামী ২৮ নভেম্বরের CFVA অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে তাকে বাদ দিয়েছেন আয়োজকরা।
বিয়ে করেছেন সংগীতশিল্পী ও গীতিকার পারশা মাহজাবিন। গত ২৬ অক্টোবর দেশের বাইরে সম্পন্ন হয়েছে তাঁদের আক্দ। তবে আপাতত স্বামীর পরিচয় প্রকাশ করতে চান না এই শিল্পী। বাকি আনুষ্ঠানিকতা আগামী ছয় মাসের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাঁদের।
মামলায় জামিন পাওয়ার পর আদালত থেকে বেরিয়ে এক ব্যক্তির সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন চিত্রনায়িকা পরীমনি। ভিডিও ধারণের সময় ওই ব্যক্তি তাঁর গায়ে হাত দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করেন ওই ব্যক্তি।
হুমায়ূন আহমেদের পরিচালিত নাটকে অভিনয়ের মাধ্যমে প্রথম পারিশ্রমিক পেয়েছিলেন বিদ্যা সিনহা মিম। পাঁচ হাজার টাকার সেই সম্মানী এখনো স্মৃতি হিসেবে সংরক্ষণ করে রেখেছেন অভিনেত্রী।
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার-এর জানাজা আজ রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর ভারতের চেন্নাইয়ে তার মৃত্যু হয়।
অমর একুশে বইমেলায় নতুন তিনটি বই নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় কবি গোলাম মাওলা জসিম। প্রেম, অনুভূতি ও মানবিক আবেগকে নতুন ভাষায় তুলে ধরেছেন তিনি।
নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে যোগ দিচ্ছেন—এমন গুঞ্জন নাকচ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি জানিয়েছেন, রাজনীতিতে যোগ দেওয়ার কোনো ইচ্ছে তার নেই; পরিচয়ের সূত্রে দেখা হলেও দলে যুক্ত হওয়ার প্রশ্নই ওঠে না।
দীর্ঘদিনের গুঞ্জন ও বিতর্কের অবসান ঘটিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন সংগীতশিল্পী জেফার রহমান ও জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত সেই সম্পর্কই এবার পেল পরিণতি।
জনপ্রিয় গায়ক তাহসান খান ও মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের ২০২৫ সালের জানুয়ারি মাসে বিয়ে হয়েছিল। তবে সম্প্রতি তাহসান জানিয়েছেন, তারা জুলাই থেকে আলাদা থাকছেন এবং ব্যক্তিগত কারণে দীর্ঘদিন ধরেই সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব রয়েছে।